কমলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশ এর আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালী বের হয়। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে ও শামসুর রাজা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক মুন্না সিনহা, চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ (সিটিবি) প্রজেক্টের মৌলভীবাজার জেলা প্রকল্প কর্মকর্তা তাপস বাড়ৈ, চ্যালেঞ্জ টিবি উপজেলা সুপারভাইজার রবীন্দ্র কুমার সিনহা, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed