Main Menu

মুক্তিযোদ্ধা কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কাঁকন বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual7 Ad Code

এক শোকবার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে একাত্তরের এই অগ্নিকন্যার ভূমিকা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। মাত্র তিনদিন বয়সী মেয়েকে রেখে কাঁকন বিবি যুদ্ধে অংশ নেন। পাকবাহিনী দ্বারা নির্যাতিত এ মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। গুপ্তচরের কাজও তিনি করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ও জাতি তাঁর অনন্য অবদান চিরদিন মনে রাখবে।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code