Main Menu

ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিয়মভঙ্গের একাধিক অভিযোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Manual3 Ad Code

বুধবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় চালানো অভিযানে অবৈধ আমদানিকারকের কাছ থেকে ভেজাল ওষুধ কেনা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন যন্ত্রপাতি ও মালামাল রাখার দায়ে এ জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

Manual5 Ad Code

এসময় ইউনাইটেড হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাব, হিস্টোপ্যাথলজিল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব, হেমাটোলজি ল্যাবসহ সব ল্যাবে অভিযান পরিচালনা করা হয়। ল্যাবে যেসব কেমিক্যাল দিয়ে টেস্ট করা হয় সেগুলো মেয়াদোত্তীর্ণ বলে প্রমাণ পেয়েছে র‌্যাব। এছাড়া ৫ বছর ধরে ভুয়া আমদানিকারকের কাছ থেকে ওষুধ কিনছে তারা।

ল্যাব থেকে জব্দ করা কেমিক্যালের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের (প্যাথলজিক্যাল টেস্টের কাজে লাগে) একটি ব্যবহৃত জার ২০১৫ সালের ৩১ জুলাই মেয়াদ শেষ হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ৩১ আগস্ট। অথচ নিয়মানুযায়ী জারে এটি খোলার দিন তারিখ উল্লেখ থাকার কথা।

এক কেজির সোডিয়াম ক্লোরাইডের একটি পুরনো জার উদ্ধার করা হলেও এটি খোলার কিংবা মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না। ধারণা করা হচ্ছে এগুলো দিয়েই দীর্ঘদিন টেস্টের কাজ চলাত ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code