Main Menu

শাবিতে ছাত্রলীগের সংঘাতের ঘটনায় মামলা দায়ের

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবদমান দু’গ্রæপের সংঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুর ২টায় হামলার শিকার শাখা ছাত্রলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম এসএমপির জালালাবাদ থানায় এই মামলা করেন। মামলা নম্বর ১৭।
মামলায় আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজ সহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ১০ জনকে আসামী করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জুয়েম, যুগ্ম-সাধারন সম্পাদক আশরাফুল আলম অন্তু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমেদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষ্মণ চন্দ্র বর্মণ প্রমুখ।
এসএমপির জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্ববর্তী সাতকরা রেস্টুরেন্টে সাঈদ-সবুজের অনুসারীদের বিরুদ্ধে তারিকুলের উপর হামলা এবং অন্যদিকে তারিকুলের বিরুদ্ধে সাঈদ-সবুজের অনুসারীদের গুলি করার অভিযোগ করে। এতে এস এম আব্দুল্লাহ রণি নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। হামলায় তারিকুল আহত হন বলে জানিয়েছেন। এই ঘটনার জের ধরে বুধবার এই মামলা করা হয়।

Manual6 Ad Code

এদিকে আজ বুধবার দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ী বহিষ্কারসহ শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code