সাতক্ষীরায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন
নিহতরা হলেন– কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২), তার মেয়ে মিম (৩) ও তার মা আকলিমা খাতুন। অপর ৩ জন নুরবানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। তারা সবাই একই পরিবারের সদস্য।
ওসি জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে এবং পিকআপ ভ্যানটি খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাওয়ার সময় সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ওসি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed