কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিভিন্ন অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, পুড়া তেল ব্যবহার করা, নকল ও অস্বাস্থ্যকর গুড় বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করাসহ বিভিন্ন অপরাধের জন্য চারটি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজ ব্রিক ফিল্ডকে ৪০ হাজার, সুজন মিষ্টি ঘরকে ৬ হাজার, মোখলেছ মুদি দোকানকে ৫০০, রবির বাজার ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed