আদিবাসী চেয়ারম্যানের জামাতা গুলিভর্তি পিস্তল সহ আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তে আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসেসিয়েশনের সাবেক চেয়ারম্যানের মেয়ের জামাই খোকন সাংমা (৪০) কে গুলিভর্তি বিদেশী পিস্তল সহ আটক করেছে র্যাব। মঙ্গলবার গুলি ভর্তি পিস্তল সহ তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করার পর র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এর আগে সোমবার রাত ৯টার দিকে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের কচুয়াছড়া এলাকা থেকে খোকন সাংমাকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুত্রে জানা যায়, র্যাবের সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে.কমান্ডার ফয়সাল আহমেদের নেতৃত্বে র্যাবের একটি টহল দল তাহিরপুরের বীরেন্দ্রনগর সীমান্তের কচুয়াছড়া এলাকা থেকে সোমবার রাতে ৫ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল সহ খোকন সাংমাকে আটক করে। খোকন জেলার ধর্মপাশার মধ্যনগর থানার বংশীকুন্ডা উওর ইউনিয়নের সীমান্ত লাগোয়ো কাইতাকোনা আদিবাসী গ্রামের ছুরত সাংমার ছেলে ও ধর্মপাশা উপজেলা শাখার আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান কাইতাকোনা গ্রামের হিথেন রেমা ওরফে হিথেন মাষ্টারের মেয়ের জামাই বলে জানা গেছে। খোকন সীমান্তের ওপারে ভারতীয় সন্ত্রাসী চক্রের সাথে আতাত করে এপারে বিভিন্ন ধরণের অস্ত্র নিয়ে এসে কেনা বেচা করত বলে র্যাবের এ অভিযানে থাকা এক দায়িতশ¡ীল অফিসার জানিয়েছেন।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, র্যাবের পক্ষ থেকে অবৈধভাবে অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়েরের পর খোকন সাংমাকে বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed