জৈন্তাপুর আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ মুরব্বি আলহাজ্ব মো. আব্দুল্লাহ আর নেই। সোমবার বিকেল পৌনে চারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহিৃ.. রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
উপজেলা আওয়াামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ফয়েজ আহমদ বাবর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুম আব্দুল্লাহ ১৯৯৬ সাল থেকে জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির মুরব্বি ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত।
এদিকে, প্রবীণ রাজনীতিবীদ মো. আবদুল্লাহর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। তিনি মো. আবদুল্লাহর রূহের মাগফেরাত কামনা করেন।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘মো. আবদুল্লাহ একজন দেশপ্রেমিক ও নি:স্বার্থ, পরোপকারী রাজনীতিবীদ ছিলেন। তার মৃত্যুতে জৈন্তাপুর তথা সিলেটের মানুষ একজন ন্যায় বিচারক ও প্রজ্ঞাবান রাজনীতিবীদকে হারালো। তার মৃত্যুতে যে শূণ্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণীয় নয়।‘
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed