মঙ্গলবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সারাদেশের জেলা, মহানগর ও ঢাকা মহানগরের প্রতি থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’ এছাড়াও ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণাও দেওয়া হয়।
এদিকে, আজ (সোমবার) ছিলো বিএনপির পূর্বঘোষিত জনসভা। অনুমতি না মেলায় সমাবেশ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমি নিজে বারবার ফোন করেছি, তারা (ডিএমপি) ফোন ধরেনি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করেনি। তারা আমাদেরকে ভিন্ন পথে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা সেদিকে যেতে চাই না। আমরা ২৯ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভা করবো। সরকারকে বলবো আমাদের জনসভা করার অনুমতি দিন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়ার পরই বিএনপি নতুন এই কর্মসূচি দিলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed