কমলগঞ্জের আলীনগর চা বাগানে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সকল শূণ্যপদে শিক্ষিত চা শ্রমিক সন্তানদের নিয়োগের দাবিতে চা ছাত্র পরিষদের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের কারখানার প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। সোমবার সকাল সাড়ে ৮টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলীনগর চা বাগান চা ছাত্র পরিষদের সভাপতি সজল কৈরীর সভাপতিত্বে ও সুমন কৈরীর সঞ্চালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, বিজয় কৈরী, তাম্বির বাক্তী, রনজিত নুনিয়া, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলীপ কৈরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে চা বাগানের সকল শূণ্যপদে শিক্ষিত যোগ্যতাসম্পন্ন চা শ্রমিক সন্তানদের নিয়োগের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যথায় তারা আন্দোলন কর্মসুচী ঘোষনা করা হবে বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ডানকান ব্রাদার্স কোম্পানী পরিচালিত আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এস, এম মোরশেদ আলম জানান, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদেরকেই চাকুরী দেয়া হবে। তবে চা শ্রমিক সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকুরীতে অবশ্যই অগ্রাধিকার পাবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed