Main Menu

কোটা সংস্কারের দাবীতে শাবিতে মানববন্ধন-বিক্ষোভ

শাবি প্রতিনিধি: বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’— এ স্লোগান ধারণ করে পাঁচ দফা ১.কোটাব্যবস্থা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা, ২.কোটায় যোগ্য প্রার্থী না পেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেওয়া, ৩.নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধার একাধিকবার ব্যবহার বাতিল, ৪.কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল এবং ৫.চাকরিতে ঢোকার ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ প্রভৃতি দাবীগুলো তুলে ধরা হয় মিছিলে।

এর আগে গত ১৪ মার্চ ঢাকায় কোটা ব্যবস্থা সংস্কারের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি পরবর্তী পূর্ব ঘোষণা অনুযায়ী এই মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালী কর্মসূচি পালন করা হয়।

Share





Related News

Comments are Closed