Main Menu

মৌলভীবাজারে পুলিশকে কোপাল আসামী

মৌলভীবাজার সংবাদদাতা: গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বিকাশ চন্দ দে (৪০) আহত হয়েছেন। আসামি জালাল মিয়া (৪০) নিজেই ওই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করে। অবশ্য, আসামি জালাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নায়ারণপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার ভোররাতে এএসআই বিকাশকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed