ইলিয়াসের সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির দোয়া মাহফিল
বিশ্বনাথ প্রতিনিধি : নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের পুরান বাজারস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ মেম্বার, বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া, বিএনপি নেতা জলাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, নানু মিয়া, যুবদল নেতা আবদুর রব সরকার, সাইদুর রহমান রাজু, আইন উদ্দিন, মাসুদ আহমদ সুমন, ছাত্রদলের সদস্য আলাল আহমদ, তারেক আহমদ খজির, ইমরান আহমদ সুমন, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রদল নেতা জিয়াবুর রহমান, সাহেদ আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed