Main Menu

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে যুবদলের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা প্রত্যাহারে দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলটি নগরীর রংমহল টাওয়ার মোড় থেকে শুরু হয়ে বন্দরবাজার সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন সরকার যদি খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখতে কোন হীন কৌশলের আশ্রয় নেয়, তাহলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। জনগণ তা মানবে না এবং প্রতিহত করবে। তারা বলেন আমাদের ঐক্যকে আরো দৃঢ় করতে হবে। জনগণ, সংগঠন ও সমস্ত রাজনৈতিক দলের ঐক্যে দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে এ দানবীয় সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নেতৃবৃন্দ তাদের জোরালো বক্তব্যে অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে মিছিল ও সমাবেশে অংশ নেন সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকে, নিজাম ইউ জায়গীরদার, শামীম মজুমদার, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, আলাউদ্দিন আলাই, ছাব্বির আহমদ,মন্তাজ হোসেন মুন্না প্রমুখ ।

Share





Related News

Comments are Closed