জুলাইয়ে ৫ সিটিতে নির্বাচন: সিইসি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নুরুল হুদা বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন হবে। এ নিয়ে কমিশনের সভায় সিদ্ধান্ত হবে। তবে প্রাথমিকভাবে জুলাইকেই টার্গেটে রাখা হয়েছে।’
বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে রাজশাহীর পবা উপজেলায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপজেলা দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশন বাকি রয়েছে। শীঘ্রই কমিশনের সভায় এ পাঁচ সিটি নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। এর পর ডিসেম্বরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে।’
সিইসি বলেন, ‘এবারও সিটি ভোটে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেটা কি পরিমাণে ব্যবহার করা হবে তা নির্ভর করবে ইভিএম মেশিন প্রশিক্ষণের উপর। সে বিষয়েও কমিশনের সভায় সিদ্ধান্ত হবে।’
পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে।
এ বছরের শেষে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধান অনুযায়ী, তার আগেই এই পাঁচ নগরীতে নির্বাচন আয়োজন করতে হবে ইসিকে। ২০১৩ সালের ১৫ জুন একসঙ্গে চারটিতে এবং ৭ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল।
রাজশাহী সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৬ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৫ অক্টোবর। ৯ এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed