রিমান্ডশেষে ফয়জুলের বাবা-মামা জেল হাজতে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের বাবা ও মামাকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৫ দিনের রিমান্ড শেষ হওয়ায় বৃহস্পতিবার তাদেরকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত ১১ মার্চ ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষ হওয়ায় বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।
এছাড়া, ফয়জুরের মা মিনারা বেগমের দুই দিনের রিমান্ড শেষ হওয়ায় গত মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়। আর ফয়জুলের ১০দিন এবং তার ভাই এনামুলের ৮ দিনের রিমান্ড চলছে।
গত ৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে ফয়জুল। হামলার পরপরই ফয়জুলকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয় ওই হামলাকারী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed