মারা গেলেন বৈশাখী টিভির সাংবাদিক ফয়সাল
বৈশাখী নিউজ ডেস্ক: নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রী বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদের মৃত্যু হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস এবং বৈশাখী টিভির প্রতিনিধি দলের বরাতে ফয়সালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম।
গতকাল সোমবার ইউএস বাংলার বিধ্বস্ত উড়োজাহাজ থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় ফয়সালকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার মৃত্যু হয় তার। বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী’র হয়ে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করতেন তিনি। ফয়সালের গ্রামের বাড়ি শরিয়তপুর। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন।
তিনদিন আগেই আওয়ামী লীগ বিটের রিপোর্টারদের নৌবিহারের রাফেল ড্র’তে প্রথম পুরস্কার পেয়েছিলেন ফয়সাল। পুরস্কার হিসেবে ৪০” সনি ব্রাভিয়া টিভি পেয়েছিলেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট ও বৈশাখী টিভির সিএনই সাইফুল ইসলাম।
গত ৯ মার্চের একটি ফেসবুক পোস্টে সেই সময়ের হাস্যোজ্জ্বল ফয়সালকে দেখা যায়। পুরস্কার প্রাপ্তির জন্য তাকে অভিনন্দন জানানো হয়।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed