খালেদা জিয়ার জামিন বহাল
বৈশাখী নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদক ও রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে চেম্বার জজ এ আদেশ দেন।
আবেদন দুটি পূর্ণাঙ্গ শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়েছেন আদালত। আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
জানা গেছে, খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে মঙ্গলবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদক ও রাষ্ট্রপক্ষ আবেদন করে।
গতকাল ১২ মার্চ সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এ মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। সে হিসাবে ৩২ দিন পর সর্বোচ্চ আদালত থেকে জামিন পান বিএনপি নেত্রী।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed