জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাবিতে পথনাটক
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ও দ্রত বিচারের দাবিতে পথনাটক মঞ্চস্থ হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে খোরশেদ আল আমিন তুহিনের রচনায় ও মো. ইউসুফ হোসাইনের পুনঃনির্দেশনায় থিয়েটার সাস্টের পরিবেশনায় ‘আত্মকথন’ নামক প্রতিবাদী পথনাটকের মঞ্চায়ন করা হয়।
প্রতিবাদী এই নাটকটিতে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন হামলাসহ নারী নির্যাতন, গার্মেন্টসে আগুন, জঙ্গিবাদ ও হত্যাকান্ডের বিষয়গুলো তুলে ধরা হয়।
নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাঁচদিন ব্যাপী সন্ত্রাসবিরোধী কর্মসূচি শেষ হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার সকালে ব্যতিক্রমী সন্ত্রাসবিরোধী সাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গোলচত্বর থেকে যাত্রা শুরু করে শহরের আখালিয়া, আম্বরখানা, বন্দর বাজার- কাজির বাজার সেতু হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এর আগের দিনগুলোতে মূকাভিনয়, চলচ্চিত্র প্রদর্শনী ও পথনাটকের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনগুলো।
উল্লেখ্য, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে বিকেল সাড়ে ৫টায় ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়। পরবর্তীতে ফয়জুল নামের এক হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed