ফেসবুক নিয়ে আসছে ‘ভয়েস ক্লিপ’
বৈশাখী নিউজ ডেস্ক: কিছু দিন পর পরই সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন সব ফিচার। পিছিয়ে নেই ফেসবুকও।
সম্প্রতি ফেসবুক ‘অ্যাড ভয়েস ক্লিপ’ নামে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এ ফিচারটি স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। স্ট্যাটাস লেখার কম্পোজার মেনুতে নতুন ফিচারটি যুক্ত থাকবে। ফিচারটির মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী স্বল্পদৈর্ঘ্যের অডিও রেকর্ডের সুযোগ পাবেন এবং তা স্ট্যাটাস আকারে পোস্ট করতে পারবেন।
ভারতে এ ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এর ফলে দেশটির কিছুসংখ্যক ফেসবুক ব্যবহারকারী নতুন ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম ‘টেকক্রাঞ্চ’ এক প্রতিবেদনে জানায়, ভিডিওর চেয়ে সহজ পদ্ধতি আনতে চায় ফেসবুক। এজন্য প্রতিষ্ঠানটি তার প্লাটফর্মে ভয়েস শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে।
ফেসবুকের এক মুখপাত্র জানান, ফেসবুক প্লাটফর্মের মাধ্যমে তাদের ব্যবহারকারীরা যাতে বন্ধু কিংবা পরিবারের সঙ্গে বক্তব্য শেয়ার করতে পারেন, সেজন্য তারা কাজ করছেন। ভয়েস ক্লিপের মাধ্যমে গ্রাহকরা মতামত প্রকাশের নতুন মাধ্যম পাবেন।
ফেসবুকের নতুন ফিচারটি কোনো নির্দিষ্ট অঞ্চলে চালু হবে, নাকি সারা বিশ্বেই এটি ব্যবহারের সুযোগ মিলবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফেসবুক ভয়েস সমর্থিত ফিচারের দিকে নজর নিচ্ছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ফিওনা ও অ্যালোহা নামের স্মার্ট হোম স্পিকার তৈরি করছে, যা আগামী জুলাইয়ে উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে। ফেসবুকের বিল্ডিং ৮ হার্ডওয়্যার ল্যাবে তৈরি হচ্ছে এ দুটি স্পিকার।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed