বিশ্বনাথ বিএনপির সম্পাদকসহ ৫ নেতাকর্মীর জামিন
বিশ্বনাথ প্রতিনিধি: খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে লিফলেট বিতরণ ও মিছিল বের করার দায়ে পুলিশের দায়ের করা মামলায় বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠনের ৫ নেতাকর্মী জামিন পেয়েছেন। ৬ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেট আদালত থেকে তারা জামিন লাভ করেন।
জামিন প্রাপ্তরা হলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিএনপি নেতা আয়াজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা শফিক খান, ছাত্রদল নেতা আবদুর রহমান।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের নতুন বাজার এলাকায় লিফলেট ও বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ বাদী হয়ে ৫১জন বিএনপির নেতাকর্মীরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতেই বিশ্বনাথ থানার এসআই শফিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
আসামি পক্ষের আইনজীবি এডভোকেট নুরুল হক বলেন, আদালতে আট আসামির জামিন আবেদন করলে আদালত ৫জনের জামিন মঞ্জুর করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed