বিশ্বনাথে দিনে-দুপুরে শিক্ষকের মোটরসাইকেল চুরি
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে দিনে-দুপুরে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে। ৬ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের নতুন বাজারস্থ জনতা ব্যাংকের সামন থেকে নীল রংয়ের পালসার মোটরসাইকেলটি (সিলেট-হ-১১-৬৬৬৩) চুরি হয়।
এঘটনায় মোটরসাইকেল মালিক উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের সহকারি শিক্ষক খয়ের আহমদ বাদী হয়ে মঙ্গলবার বেলা ২টায় থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং-২৭৮।
এব্যাপারে শিক্ষক খয়ের আহমদ বলেন, দুপুর সাড়ে ১২টায় তিনি তার শ্যালকের নীল রংয়ের পালসার মোটর সাইকেলটি নিয়ে বিশ্বনাথ সদরের নতুন বাজারস্থ জনতা ব্যাংকের নিচে রেখে টাকা তুলতে ব্যাংকে যান। ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিচে এসে দেখতে পান মোটর সাইকেলটি নেই। অনেক খোজাখুজি করেও আর গাড়িটি পাওয়া যায়নি। এঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন বলে জানান তিনি।
মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তি বলেন, এঘটনায় সাধারণ ডায়েরী হয়েছে। তবে গাড়িটি উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed