কমলগঞ্জে সাব পোষ্ট অফিসে দুর্বৃত্তদের আগুন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা সাব পোষ্ট অফিসের আওতাধীন গোলেরহাওর ইসলামপুর পোষ্ট অফিসে কোরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলায় ডাক বিভাগের পাত্রখোলা সাব পোষ্ট অফিসের আওতাধীন গোলের হাওর গ্রামে অবস্থিত ইসলামপুর পোষ্ট অফিসে রোববার দিবাগত রাতে কে বা কারা অফিসের বাশেঁর বেড়ায় কোরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় পাশ দিয়ে যাওয়া এলাকাবাসী আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। চিৎকার শুনে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ইসলামপুর সাব পোষ্ট মাষ্টার আব্দুল কাদির বলেন, তার বাড়িতে অবস্থানরত পোষ্ট অফিসে রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে সরকারী কাগজ পত্র নষ্টের চেষ্টা করে। এলাকাবাসী দেখে ফেলায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পেয়েছে পোষ্ট অফিস।
এ ব্যাপারে পাত্রখোলা পোষ্ট অফিসের দায়িত্বরত পোষ্ট মাষ্টার আব্দুস শহীদ বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হয়তো কেউ শত্রুুতাবশত এ ঘটনা ঘটিয়েছে। আগুন দেখে ফেলায় বড় বিপদ হতে পোষ্ট অফিসটি রক্ষা পেয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed