Main Menu

কুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) এ পাওয়া যাচ্ছে।

পাসকৃত ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ এবং ২৪ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ এবং ব্যবসায় শিক্ষা) অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী।-খবর ইউএনবি

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code