পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চলমান নিয়োগবিধি সহ বিভিন্ন চাকুরীগত সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সিলেট সদর। সোমবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ সম্মুখে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উপজেলা কমিটির সভাপতি নিরঞ্জন কুমার তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে এফডব্লিউএ ও পিডব্লিউএদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আফিয়া বেগম, হালিমা বেগম, রোখসানা বেগম, তানিয়া বেগম, মিত্রা রানী দেবী, মিনাক্ষী দেব, শিল্পী বেগম, বিভা ধর, চঞ্চলা দাশ, লিপি রানী দে, সুজাতা দাস, সুপ্রভা দাস, শংকরী চক্রবর্তী, নমিতা সমদ্দার, বেবী তালুকদার, রূপালী সেন, শবনম খানম, হাসি রানী দাশ, রীতা রানী দাস, রীতা রানী সরকার, অর্চ্চনা রানী শর্ম্মা, জয়ন্তী রায়, মুজিবুর রহমান, সাব্বির আহমদ, অনুপ কুমার দেব, প্রতিমা রানী দাস, আরা বেগম, মুনিরা সিরাজ চৌধুরী প্রমুখ।
মানবন্ধনে বক্তারা তাদের দাবী তুলে ধরে বলেন, চলমান নিয়োগবিধির কাজ অতি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতি বাস্তবায়ন করতে হবে। আমাদের কর্মীগণ দু’টি বিভাগের কাজ করেও বেতন পাচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীদের এক ধাপ নীচে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়োগবিধি সংশোধন ও হাল নাগাদ করণের কাজটি ২৮ ফেব্রুয়ারী ২০১৮ মধ্যে কাঙ্খিত অগ্রগতি সম্পন্ন না হওয়ায় সমিতির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আগামী ৩১ মার্চের মধ্যে স্থায়ীকরণ সহ পূর্ণাঙ্গ কাজটি সম্পন্ন করে এফপিআইদের সিলেকশন গ্রেড নিশ্চিত করতে হবে। পূর্ব প্রচলিত বিধান মোতাবেক এফডব্লিউএদের এফডব্লিউভি পদে ইনসার্ভিস ট্রেনিংয়ের সুযোগ ও ডেপুটেশনের মাধ্যমে পদায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দাবীগুলো বাস্তবায়িত না হলে ১লা এপ্রিল থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাও সহ মানববন্ধনের মতো কর্মসূচী ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed