ধর্ষণের পর হত্যা, ৭ আসামির যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১১ বছরের শিশু খুশি খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের করাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
সোমবার (৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
এসময় আসামিদের ৬ জন আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের মধ্যে রফিকুল নামে এক আসামি পলাতক আছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের মৃত সিরাজ সরকারের ছেলে আব্দুল হাকিম (৪৬), মৃত কোরবান ব্যাপারির ছেলে হাছেন আলী (৩৮), মৃত মনছের আলীর ছেলে লোকমান (৫৩), ইউনুস আলীর ছেলে হাসান আলী (৩৩), একই উপজেলার কায়েমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রানা (৩৩), মৃত আব্দুল মজিদের ছেলে নবির হোসেন (৩৬) ও বাতিয়ারপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩)।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৬ জুলাই বিকেলে উপজেলার কায়েমপুর গ্রামের সাহেব আলীর শিশু কন্যা খুশি খাতুন পাশের গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে তার মেয়ে আখি খাতুনের (৯) সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন বিকেলে কায়েমপুর এলাকার একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই ওই রাতেই নিহত শিশুর মা সাগরী খাতুন বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
Related News
দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।Read More
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More



Comments are Closed