ড. জাফর ইকবালের উপর হামলায় তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৪ মার্চ) সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয় বলে সাংবাদিকদের জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি জানান, কমিটির প্রধান হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণি এবং অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহিদুর রহমান।
উপাচার্য বলেন, ড. জাফর ইকবালের হামলা নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। আমরা ক্যাম্পাসে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছি।
এদিকে, ড. জাফর ইকবালের ওপর হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে রবিবার বিকালে ব্রিফিং করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ। তিনি জানান, এ ঘটনার পর ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে। তিনি বলেন, ড. জাফর ইকবাল সুস্থ আছেন। এ বিষয়টি নিয়ে তিনি পুলিশের আইজি’র সাথে কথা বলেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান ভিসি।
গত শনিবার বিকাল ৫টাা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের রোবটিক প্রতিযোগিতা চলাকালে হামলাকারী পেছন দিক থেকে ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে। তাকে রাজধানীর সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed