Main Menu

বাহুবলে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড, ৯ লক্ষ টাকার ক্ষতি

Manual6 Ad Code

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজারে অগ্নিকান্ডের ঘটনায় দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নতুন বাজারে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে সোহান সুপার মার্কেটের সংহিতা ফামের্সী ও সৌরভ স্টোরে বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নিতাই চন্দ্র পাল প্রতিবেদককে জানান, রাত সাড়ে ১১টার দিকে আমরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত প্রায় সাড়ে ১২টার দিকে বাজারের নৌশ প্রহরি ফয়সল ফোন দিয়ে অগ্নিকান্ডের বিষয়টি জানায়। এতে সংহিতা ফার্মেসীতে ৫লক্ষ ও সৌরভ স্টোরে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন এর কর্মকর্তা জামাল উদ্দিন শাহীন জানান, খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code