রাবিতে ৪দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন-২০১৮’ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা)।
‘বৈশ্বিক শান্তি সম্প্রসারণে অমানবিকতা প্রতিহতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার অধ্যাপক সাইদুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে প্রযুক্তি নির্ভর দেশ গড়তে হবে। বর্তমান সময়ে উল্লেখযোগ্য ইস্যুগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা, নারী নির্যাতন ও ধর্ষণ ইত্যাদি। এসব সমস্যা সমাধানে আমাদেরকে শতভাগ সংগঠিত হতে হবে। এই সংস্থা (আরইউমুনা) বৈশ্বিক সমস্যা সমাধানে কীভাবে কাজ করতে হয় তা তোমাদের শেখাবে।’
আরইউমুনার কার্যকরী সদস্য নাদিয়া শারমিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব আরিফ আহম্মেদ, বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সভাপতি অধ্যাপক রুস্তম আলী আহমেদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও আরইউমুনার উপদেষ্টা শাহ আজম শান্তনু এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরইউমুনা’র সাবেক সভাপতি এমাদ উদ্দিন চৌধুরী।
এ সম্মেলনে তিন শতাধিক প্রতিনিধিসহ ২০ জন বিচারকমÐলী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed