বিশ্বনাথে ৪ মাস ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিজুরী গ্রামের আখলুছ মিয়ার ছেলে, আলিম ১ম বর্ষের ছাত্র নাঈম আহমদ (১৮) গত ৪ মাস ধরে নিখোঁজ রয়েছে। সে গত বছরের ৫ নভেম্বর কালিজুরীস্থ নিজ বাড়ীতে থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় বের হয়ে যাওয়ার পর থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজ-খবর নিয়ে তার কোন সন্ধান না পেয়ে নাঈমের পিতা আখলুছ মিয়া বাদী হয়ে বিশ^নাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং-৯৬৯, তাং- ১৮/১১/২০১৭ইং।
নিখোজকালে তার পরনে ছিল হালকা নীল চেক শার্ট ও খয়েরী ট্রাউজার। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, গায়ের রং ফর্সা। নাঈম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে ০১৭৩২ ৬৬৪৩১২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ নাঈমের পিতা আখলুছ মিয়া।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed