শাহ আবদুল করিম লোকউৎসব শুক্রবার শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামিকাল ২ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোকউৎসব। সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল মাঠে গ্রামবাসীর উদ্যোগে এ উৎসব পালিত হবে। ২০০৬ সালে প্রয়াত বাউলসম্রাটের জীবদ্দশায় এ উৎসবের সূচনা হয়েছিল। উৎসবে দেশ-বিদেশের বিশিষ্টজন ও সংগীতশিল্পীরা অংশ নেবেন।
বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূরজালাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে করিম ভক্ত-অনুরাগী-স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি আরও জানান, দুই দিনব্যাপী উৎসবে দেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও তাঁর বাবার শিষ্য-ভাবশিষ্যরা সংগীত পরিবেশন করবেন। এ ছাড়া আলোচনা পর্বে প্রশাসনের কর্মকর্তা, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপস্থিত থাকবেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed