Main Menu

চুনারুঘাটে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ব্যবসায়ী নেতা আবুল হোসেন ওরফে আকল মিয়াকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত আকল মিয়া চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)-এর সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের চুনারুঘাট উপজেলার সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট পৌর শহরের বাল্লা রেলগেট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন আবুল হোসেন। ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ১০টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

এদিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেন।

Manual4 Ad Code

ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code