বিশ্বনাথে সিএনজি অটোরিকশাসহ চালক নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি : গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারী) রাত থেকে সিএনজি অটোরিকশাসহ বিসু মালাকার নামের এক চালক নিখোঁজ রয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মজলিস ভোগশাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে।
নিখোঁজ চালকের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সরিষপুর গ্রামের মো. গৌছ আলীর সিএনজি অটোরিকশাটি গত তিন মাস ধরে ভাড়ায় নিয়ে চালিয়ে আসছেন চালক বিসু মালাকার। তিনি প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হয়ে রাত ১০টার মধ্যে গাড়িটি আবার গ্যারেজে রেখে যান। প্রতিদিনের মতো বুধবার সকালে গাড়ি নিয়ে তিনি বের হন। কিন্তু বুধবার রাত ১০টা হয়ে গেলেও তিনি গাড়ি গ্যারেজে বন্ধ করেনি এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করেও চালক বিসু মালাকার এবং সিএনজি অটোরিকশার সন্ধান পাওয়া যায়নি। বিসুর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অটোরিকশার মালিক গৌছ আলী বলেন, প্রায় তিন মাস পূর্বে নতুন গাড়ি ক্রয় করি। গাড়ি ক্রয় করার পর থেকে চালক বিসু মালাকার ভাড়ায় গাড়িটি চালিয়ে যাচ্ছে। কিন্তু বুধবার গাড়ি নিয়ে সে বের হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সে গাড়ি নিয়ে ফিরেনি।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed