ফেঞ্চুগঞ্জের ৫ ইউপিতে বিএনপি প্রার্থীদের মনোনয়ন প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন পত্র তুলে দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও বিএনপি নেতা আব্দুল কাইয়ূম চৌধুরী।
বৃহস্পতিবার সকালে আব্দুল কাইয়ূম চৌধুরীর ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রাথীদের হাতে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রব চৌধুরী, জেলা যুবদল নেতা বখতিয়ার আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মহিব উদ্দিন বেলাল, সহসভাপতি আব্দুল কাদির জিলা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি কুহিনুর আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম.জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রাসেল, মহানগর ছাত্রদল নেতা রায়হানুল হক, আজহার আলী অনিক।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে বিএনপির চুড়ান্তভাবে দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা ১নং ফেঞ্চুগঞ্জ ইউপিতে বর্তমান চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ২নং মাইজগাঁও ইউপিতে উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, ৩নং ঘিলাছড়া ইউপিতে উপজেলা বিএনপির উপদেষ্ঠা, সাবেক উপজেলা চেয়ারম্যান আপ্তাব আলী, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে জেলা ছাত্রদল নেতা আহমদ জিলু, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন দলীয় মনোনয়ন লাভ করেন।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed