সিলেটে পল্লীবিদুৎ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার থানার কদমতলী এলাকা থেকে খুরশেদ আলম তালুকদার (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি টাইঙ্গাল জেলার বাসাবি থানার ফুলকি ইউনিয়নের দোহার গ্রামের আব্দুর রহিম তালুকদারের ছেলে। তিনি সিলেট পল্লিবিদুৎ সমিতি-১ এর ট্রেইলার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের বোয়া জাহানারা বেগম এসে অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পান খুরশেদ আলম ফ্যানের সাথে ঝুলে আছেন। বুধবার দিবাগত রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করছে পুলিশ।
মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন জানানা, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কদমতলী খাঁনবাড়ি রাস্তার মুখে জুনেদ আহমদের বাড়ির নিচ তলার একটি রুমের ভেতরে গলায় রশি পেচিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের কাজের বোয়া জানান, সকাল ৭টার দিকে এসে দেখি দরজা ভিতর দিকে লাগানো। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে দেখতে পাই খুরেশদ আলম ফ্যানের সাথে ঝুলে আছেন। পরে বাসার মালিক জুনেদ আহমদ মোগলাবাজার থানা পুলিশকে খরব দেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed