Main Menu

শাহ আরফিন টিলায় আরো ২ শ্রমিকের লাশ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় বুধবার দুপুরে গর্ত ধসে মাটি চাপা পড়ে নিহত আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ৩-এ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে সুনামগঞ্জের জহির হোসেন (৩৬) এবং আফাজ উদ্দিন (৩৫) দুজনের লাশ উদ্ধার করে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ। এর আগে বুধবার বিকেলে আরো ১ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তার নাম কাছা মিয়া (৪৫)। এ ঘটনায় আহত হয় আব্দুল গনি (৫৫) নামে আরও এক শ্রমিক।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, গর্ত থেকে বুধবার বিকেলে এক শ্রমিক ও রাতে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, লাশ তিনটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্থানীয় শুক্কুর হাজীর পুত্র বশর মিয়ার গর্তে পাথর উত্তোলনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। বেলা সাড়ে ১২টার দিকে আকস্মিক টিলা ধসের ঘটনাটি ঘটে। এ সময় অন্য শ্রমিকরা ছুটে এসে কাছা মিয়া ও আব্দুল গণিকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, দুর্ঘটনায় আহত এ দুই শ্রমিককে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে দেয়নি মালিকপক্ষ। তড়িঘড়ি করে তাদেরকে ছনবাড়ি-ছাতক হয়ে বিকল্প পথে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, পথিমধ্যে কাছা মিয়া মারা যায় এবং অপর দুই শ্রমিক নিখোজ থাকে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাহ্ আরফিনে টাস্কফোর্সের অভিযানের সময় পার্শ্ববর্তী একটি গর্তে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের পাথর উত্তোলন থেকে বিরত থাকার জন্য স্থানীয় শাহ্ আরফিন বাজার, নারায়নপুর এবং টিলা এলাকায় বুধবার সারাদিন মাইকিং করা হয়েছে। অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান আরো জোরদার করা হবে বলে জানান ইউএনও।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code