Main Menu

শাবিতে ভর্তি জালিয়াতির ঘটনায় ১ শিক্ষার্থী বহিষ্কার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ছাত্র আল আমিনকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Manual2 Ad Code

পাশাপাশি সহপাঠীকে ছুরিকাঘাতের পৃথক ঘটনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ সেশনের মুহাম্মদ রাসেল পারভেজকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

এর আগে, একই সিন্ডিকেট সভায় র‌্যাগিংয়ের ঘটনায় ২ ছাত্রকে আজীবন ও ৩ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code