সিলেটে যুবদল নেতা শাহীন কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা যুবদল নেতা, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সদস্য কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে ২০১৪ সালে দায়েরকৃত একটি বিষ্ফোরক মামলায় জামিন নিতে যান কামরুল হাসান শাহীন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিকেলে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এক বিবৃতিতে এ নিন্দা জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed