Main Menu

বিশ্বনাথে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পাঁচ বছরের শিশু কন্যাকে পাশবিক নির্যাতন মামলার প্রধান আসামি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চান্দভরাং গ্রামের ছুরুক আলীর ছেলে। মঙ্গলবার গভীর রাতে ছাতক উপজেলার পীরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডুর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের সহযোগিতায় ছাতক উপজেলার পীরপুর গ্রাম থেকে ৫ বছরের শিশু কন্যাকে পাশবিক নির্যাতন মামলার প্রধান আসামি মিজানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে শিশু পাশবিক নির্যাতন মামলা রয়েছে। মামলা নং ১৩ (তাং ১৮.০২.১৮ইং)।

Share





Related News

Comments are Closed