বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় তানজিম আহমদ (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের বুলবুল হোসেনের পুত্র ও বিশ্বনাথ উপজেলার নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। গত রোববার দুপুরে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের রায়পুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, তানজিম আহমদ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে তার নানার বাড়িতে থেকে স্থানীয় নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে আসছিলো। প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার জন্য গত রোববার সে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টায় বিশ্বনাথ-লামাকাজী সড়কের রায়পুর নামক স্থানে পৌছা মাত্র বিশ্বনাথ থেকে লামাকাজীগামী একটি সিএনজি অটোরিক্সা (সিলেট-থ ১১-৫৬১০) তাকে ধাক্কা দিয়ে একটি গাছের সাথে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয় লোকজন অটোরিক্সাটি আটক করে এবং তানজিম আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৫টায় সে মৃত্যুবরণ করে। ময়না তদন্ত শেষে গত সোমবার বাদ মাগরিব তানজিম আহমদের দাফন সম্পন্ন করা হয়েছে বলে তার মামা নাছির খান জানিয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed