Main Menu

সুনামগঞ্জ পৌর উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সুমন রাজা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মরমী কবি হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সুমন রাজার হাতে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত মনোনয়নপত্র তুলে দেওয়ার হয়।

 

গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের আকস্মিক মৃত্যুর পর পৌরসভায় উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২৯ মার্চ নির্বাচনের দিন ধার্য করা হয়।

এর আগে, এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত মেয়রের ছোটভাই সাবেক ছাত্রলীগ নেতা নাদের বখত।

Share





Related News

Comments are Closed