জৈন্তাপুরে ওয়াজ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তে ওয়াজ মাহফিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত মুজাম্মিল আলী হরিপুর বাজার মাদ্রাসার দাওরায়ে হাদীস (টাইটেল) ক্লাসের ছাত্র। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার বড়গোছা গ্রামে। এ ঘটনায় মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুস সালামসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন।সোমবার রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের জৈন্তাপুর ও সিলেট ওসমানী হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে ওসমানী হাসপাতালে ২০জন ভর্তি হয়েছে বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষ চলাকালে উপজেলার দরবস্ত এলাকার কাঠালাড়ি, আমবাড়ি ও ঝিংগাবাড়ি গ্রামে ৩০/৪০টি বাড়িঘরে হামলা ও আগুন ধরিয়ে দেয়া হয়। সকাল ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উক্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায়- সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত সাড়ে ১১টার দিকে সুন্নী বিরোধি ওয়াহাবী মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দুই ‘পক্ষের আরো লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের জের ধরে উক্তেজিত মুসল্লীরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত দুপক্ষের সংঘর্ষ চলে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান রাত ২টার পর থেকে সিলেট-তামাবিল সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed