Main Menu

বিয়ানীবাজার কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের সংঘর্ষে ইমন নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। সে কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ স্বাধীন গ্রুপের কর্মী। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের পল্লব গ্রুপের কর্মীর সাথে স্বাধীন গ্রুপের নেতাকর্মীদের জুনিয়র সিনিয়র দ্ব্েদ্বর জেরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পল্লব গ্রুপের কর্মীরা স্বাধীন গ্রুপের কর্মী ইমনকে ছুরিকাঘাত করলে সে আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সি জানান, কলেজে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সেখানে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed