নারায়ণগঞ্জে বাস-লরির সংঘর্ষে নিহত ৯
বৈশাখী নিউজ ডেস্ক : নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, লরির ধাক্কায় বাসটি উল্টে যায়। আর এতেই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পথে চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর চিকিৎসা নিচ্ছেন আরও ১৫জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed