Main Menu

নীলফামারীতে বসন্তেই কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদরসহ বিভিন্ন উপজেলায় বসন্তের দ্বিতীয় সপ্তাহেই দেখা দিল কালবৈশাখী ঝড়। এছাড়াও কিশোরগঞ্জ, জলঢাকা, ডোমার, উপজেলার বেশকিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই ঝড়-বৃষ্টিতে বজ্রপাতও ঘটে। এমন দমকা হাওয়ায় সদ্য শোভিত আমের মুকুলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়ার দৃশ্যপটের অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Share





Related News

Comments are Closed