আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি সিকৃবি কর্মকর্তাদের
বৈশাখী নিউজ ডেস্ক: সমাবর্তনে কর্মকর্তাদের আসন না দেয়ার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এখনো তালা ঝুলছে। তবে, সোমবার থেকে পাঠদান শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে এ আন্দোলন শুরু হয়। কর্মসূচির অংশ হিসাবে আন্দোলনকারীরা সোমবার ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা বলেন, ‘১৫ ফেব্রুয়ারির ১ম সমাবর্তনে কর্মকর্তাদের আসন না দেয়ার বিষয়টি ন্যাক্কারজনক’। এ জন্য তারা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা সাজ সজ্জা কমিটিকে দায়ী করেন। বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় বক্তারা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
এদিকে, আন্দোলন সংশ্লিষ্টরা জনান, শিক্ষার্থীদের সাথে তাদের কোনো বিরোধ নেই। বিশ্ববিদ্যালয়ের পাঠদানে তাদের কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান। তবে, কর্মচারীদের আন্দোলনে সোমবার ও বিশ্ববিদ্যালয় পরিবহন পুল থেকে কোনো যানবাহন না বের হওয়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed