প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছে কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি মাধ্যমিক পরীক্ষার একটি বিষয়ের সবগুলোসহ কয়েকটি বিষয়ের আংশিক প্রশ্নফাঁস হয়েছে বলে প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এ প্রেক্ষিতে এসব পরীক্ষা বাতিলেরও সুপারিশ করা হবে বলে জানা গেছে।
গতকাল রোববার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির দ্বিতীয় সভা শেষে এ তথ্য জানান, এ সংক্রান্ত কমিটির প্রধান কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমরা এর প্রমাণ পেয়েছি। কখন সেগুলো ফাঁস হয়েছে সে বিষয়ে আরও ঘাটতে হবে। আমরা মিলিয়ে দেখবো। পত্রপত্রিকায় যেসব তথ্য-প্রমাণ উঠে এসেছে আমরা সে বিষয়টি মিলিয়ে দেখবো। আগামী ২৫ ফেব্রুয়ারি আমরা আবারও বসবো। তখন বাকি যে কাজ আছে সেগুলো করবো।
তিনি আরও বলেন, ফাঁসকারী চক্র দাবি করেছে তারা অংকের চার সেটই ফাঁস করেছে। কিন্তু সেখানে আমরা দেখলাম এক সেটও মেলেনি। তবে আবার ইংরেজির দেখলাম কিছু মিলেছে। এজন্য আমরা আরও দেখবো, দেখে সিদ্ধান্ত নেবো।’
এ পর্যন্ত প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আশিংকতো আছেই। কিছু কিছু পুরোপুরিও ফাঁস হয়েছে।
প্রশ্নফাঁস হওয়া পরীক্ষাগুলো বাতিলের সুপারিশ করা হবে কি না এমন প্রশ্নে সচিব মো. আলমগীর বলেন, হ্যাঁ। যদি দেখা যায় যে কোনো প্রশ্ন হুবহু মিলে গেছে এবং সেটা যদি দেখা যায় যে পরীক্ষার দিন। তাহলে আমরা তা বাতিলের সুপারিশ করবো।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed