জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন জয়া
বিনোদন ডেস্কঃ প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।
গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত এবারের আসরে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কার অর্জন করেন তিনি। ‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই জয়া সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন।
শুধু তাই নয়, এই আসরে সেরা চলচ্চিত্রও হয়েছে ‘বিসর্জন’। আর এই ছবির জন্যই কৌশিক গাঙ্গুলী সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন। কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’ দেওয়া হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়া বলেন, পুরস্কার অর্জনের চেয়ে বড় কথা, কলকাতার মানুষের স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা পেয়েছি, তা আমার জন্য আরও বেশি আনন্দের। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসার পাশাপাশি ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারের মতো আসরে সেরা অভিনেত্রী হলাম, এটা অনেক গর্বের বিষয়।
জয়া আহসান এর আগে ‘আবর্ত’ ও ‘ঈগলের চোখ’ ছবির জন্য জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (পূর্ব) দুবার মনোনয়ন পেয়েছিলেন।
জয়া ছাড়াও এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তারা হলেন-সেরা অভিনেতা প্রসেনজিৎ (ময়ূরাক্ষী), সেরা চলচ্চিত্র (সমালোচক) ময়ূরাক্ষী, সেরা অভিনেতা (সমালোচক) সৌমিত্র চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী), সেরা অভিনেত্রী (সমালোচক) ঈশা সাহা (প্রজাপতি বিস্কুট), সেরা সহ অভিনেতা কৌশিক গাঙ্গুলী (বিসর্জন), সেরা সহ অভিনেত্রী মমতা শংকর (মাছের ঝোল), সেরা নবাগত পরিচালক মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো), সেরা নবাগত অভিনেতা নূর ইসলাম ও সামিউল আলম (সহজ পাঠের গপ্পো), সেরা নবাগত অভিনেত্রী রুক্মিণী মৈত্র (চ্যাম্প ও ককপিট)।
বাংলাদেশ থেকে এবার আরও মনোনয়ন পেয়েছিলেন চিরকুটের সুমী ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সঙ্গীতশিল্পীর (নারী) মনোনয়ন পেয়েছিলেন সুমী। আর একই ছবির আবহসঙ্গীতের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাভেল আরীন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed