Main Menu

শ্রীমঙ্গল দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কালাপুর ইউনিয়নের দক্ষিণ মাইজদিহি এলাকায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাম্মণবাড়ীয়া জেলার নাছিরনগর থানার শ্রীঘর গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র রফিক মিয়া (৩০), নরসিংদী জেলার রায়পুর থানার হাটুভাঙ্গা গ্রামের লাল মিয়ার পুত্র বাদল মিয়া (২৯)ও শ্রীমঙ্গল থানার ভাগলপুর শ্রামের মকবূর খার ছেলে জামাল খান (২৮)।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, তাদের কে ওই এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed