রোববার দেড়শ’ ইউপি ও পৌরসভায় নির্বাচনের তফসিল
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী রোববার দেশের দেড়শ’ ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে কমিশন কয়েকটি এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আগামী মাসের শেষ দিকে এসব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
সূত্র জানায়, রোববার ৫০ ইউপিতে সাধারণ, ৯৩টিতে উপ-নির্বাচন, চার পৌরসভায় সাধারণ, একটিতে উপ-নির্বাচন, দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের বেশকিছু ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। -বাসস
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed